ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সাংসদ সংগ্রাম

গত সোমবারের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ বরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার দুপুরে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি নাসিরনগর সদর, ভলাকুট, বুড়িশ্বর, ফান্দাউক, ধরমন্ডল, গুনিয়াউকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি স্থানীয় জনসাধারণের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সরকারিভাবে সব রকমের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল কবির, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।