যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। যে সব মার্কিন কোম্পানি বিদেশি টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে আদেশটি।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে ‘বিদেশি প্রতিপক্ষ’ থেকে রক্ষা করা।
ট্রাম্প নির্দিষ্টভাবে কোন কোম্পানির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটা প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।
এটি বিশ্বে টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড়।
অবশ্য বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীনের তৈরি পণ্য নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে।
তবে হুয়াওয়ে অস্বীকার করে বলেছে তাদের কাজ কোন ঝুঁকি তৈরি করছে না।