সম্প্রতি মুক্তি পেয়েছে 'গেম ওভার' সিনেমার টিজার। মুক্তির পর থেকেই ইন্টারনেটের কৌতুহল কিছুতেই নিবৃত্ত করা যাচ্ছে না। সিনেমায় রয়েছেন তাপসী পান্নু। টিজার দেখে মনে হচ্ছে- হয় তিনি একজন প্রফেশনাল গেমার অথবা একজন ভিডিও গেম এন্থুসিয়াস্ট। ধীরে ধীরে তার জীবন পরপর অনেকগুলো অদ্ভুত ঘটনার জেরে নরকে পরিণত হয়।
দেড় মিনিটের এই টিজারে কথোপকথন তেমন নেই। শুধু রয়েছে একটা ব্যাখ্যা আমাদের সকলেরই দুটি জীবন রয়েছে। দ্বিতীয় জীবনটা তখনই শুরু হয় যখন আমরা বুঝতে পারি প্রথম জীবন শেষ হয়ে গেছে। টিজারের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে কোনো অস্বাভাবিক শক্তি তার পেছনে ধাওয়া করছে এবং তাপসী প্রাণপণ তার হাত থেকে পালানোর চেষ্টায় রয়েছেন।
গেম ওভার সিনেমাটি লেখা এবং পরিচালনা করেছেন অশ্বিন সর্বনন। সিনেমাটি তামিল এবং তেলেগু ভাষাতেও তৈরি হয়েছে। সিনেমায় তপসী ছাড়াও রয়েছেন বিনোদিনী বৈদ্যনাথন এবং অনিস কুরভিল্লা। ১৪ই জুন সিনেমাটি মুক্তি পাবে।
তাপসীকে এর আগেও বহু তামিল ও তেলেগু সিনেমায় দেখা গিয়েছে। তিনি চশমে বদ্দুর সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন। তার শেষ তামিল সিনেমা ছিল ২০১৫ সালের ভাই রাজা ভাই। এরপরে তিনি ২০১৮ সালে নিভা নামে তেলেগু সিনেমায় অভিনয় করেন।
তপসীকে শেষ বার দেখা গেছে বলিউডের 'বদলা' সিনেমায় সেখানে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। তাপসীর পরের সিনেমা ষাঁণ্ড কী আঁখ।
তাপসী বলেন, মনমর্জিয়ার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলাম আমি আবার অনুরাগ এর সঙ্গে কাজ করব। কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি তবে সিনেমাটা নিয়ে আমি খুবই আশাবাদী।"