ইন্দিরা রোডের আগোরা, প্রিন্স হোটেলকে জরিমানা

ফার্মগেট এলাকার ইন্দিরা রোডের ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালিত হয়।

ফুটপাত দখলমুক্ত অভিযানের পাশাপাশি সেখানকার সুপার শপ ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অনিয়মের কারণে জরিমানাও করা হয় কয়েকটি প্রতিষ্ঠানকে।

এর মধ্যে আগোরা সুপার শপ এবং প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। তিনি এই তথ্য নিশ্চিত করেন।