ছাত্রলীগ করলে বান্ধবী থাকতে পারবে না এমন তো কথা নেই: শোভন

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘বাংলাদেশে কেউ ছাত্রলীগ করলে তার যে বান্ধবী থাকতে পারবে না এমন তো কোন কথা নেই।’

বুধবার রাত পৌনে ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এসব বলেন।

সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিবাহিত এমন একটি অভিযোগ ওঠে।

তার সঙ্গে একটি মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি খোলাসা করে তিনি বলেন, ‘আপনারা জানেন ছাত্রলীগের সম্মেলন হওয়ার পর থেকেই আমার সম্পর্কে এ ধরনের একটি বিতর্ক তৈরি করা হয়েছিল। সে আমার বান্ধবী। আমি যখন ছাত্রলীগ সভাপতি থাকব না তখন তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।’

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘অপেক্ষা করেন, দাওয়াত পাবেন।’