বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে হুন্ডির দুই লাখ টাকাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। আটক অর্জুন বিশ্বাস (২৬) ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বনগাঁ কাঁচাবাজার এলাকার অরবিন্দ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ট্রাক ড্রাইভার। জব্দ টাকা হুন্ডির বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে বেনাপোল সাদিপুর সড়ক থেকে সন্দেহভাজন ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকা পাওয়া যায়।