মনোহরদীতে শিক্ষকদের পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সংবর্ধনা

নরসিংদীর মনোহরদীতে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার মনোহরদী উপজেলা চত্বরে মনোহরদী উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আহ্বায়ক উপাধ্যক্ষ এম. সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থার্মেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ফজলুল হক ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌরসভা মেয়র আমিনুর রশিদ সুজন, জেলা যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীসহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে শিক্ষার জন্য উদাহরণ সৃষ্টি করেছে। বর্তমান সরকার শিক্ষার মাধ্যমে এ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে শিক্ষক সমাজ। তিনি শিক্ষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের নির্দেশ দেন।