সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

চিকিৎসাসেবা নিশ্চিতে জোর দেওয়া হয়েছে

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার জোর পদক্ষেপ নিয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। জন্মনিয়ন্ত্রণ, অপুষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দিন দিন উন্নতি হচ্ছে। এই সাফল্য ধরে রাখতে হবে। এজন্য ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য খাতের সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

গতকাল শনিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই ও সিটিস্ক্যান মেশিন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমাতে সিলেটের চৌহাট্টায় ২৫০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।