মোদির ধ্যানগুহায় ছিল ওয়াইফাইসহ অত্যাধুনিক সুবিধা

গুহায় ধ্যানমগ্ন মোদিকে নিয়ে ভারতজুড়ে চলছে তোলপাড়। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার আগের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি ছড়িয়ে পড়ে। গেরুয়া চাদরে জড়ানো সেই ছবি মুহূর্তেই ভাইরাল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রবিবার উত্তরাখণ্ডের গুহায় ধ্যান ভাঙে মোদির। আগের দিন কেদারনাথে পুজা সেড়ে সারারাত ধ্যানে বসেন তিনি। ১০ ফুট বাই ৮ ফুটের গুহাটিতে প্রায় ১৮ ঘণ্টা ধ্যানমগ্ন ছিলেন।

জানা গেছে, গুহাটিতে ছিল বিদ্যুৎ সংযোগ, ওয়াইফাই এবং টেলিফোনের ব্যবস্থাও। এ ছাড়া ওয়াশরুমসহ ছিল অন্যান্য সুযোগ-সুবিধাও। মূলত আরাম আয়েশেই ধ্যান সারেন মোদি। 

এদিকে ধ্যান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মোদি। এ সময় তিনি বলেন, “কেদারনাথ আসতে পেরে আমার ভালো লাগছে। আধ্যাত্মিক উন্নতির জন্য এই জায়গার কোনো বিকল্প নেই।”

রোববার লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট হচ্ছে বারাণসীতেও। এই আসন থেকেই প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে প্রধানমন্ত্রী মোদির কেদারনাথ সফর নির্বাচনী বিধিভঙ্গ করেছে বলে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এ সফরের টিভি সম্প্রচার নিয়েও চিঠিতে প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।