লিনেকারের চ্যাম্পিয়ন লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাতে যোগ দিলেন সাবেক ইংল্যান্ড তারকা গ্যারি লিনেকার। টটেনহ্যাম তার সাবেক ক্লাব হলেও লিভারপুলের পক্ষেই বাজি ধরলেন তিনি। তার মতে, ১ জুনের ফাইনালে চ্যাম্পিয়ন হবে লিভারপুল।

ক্যারিয়ারে লেস্টার সিটির হয়ে বেশি ম্যাচ খেলেছেন লিনেকার। ১৯৪ ম্যাচে তার গোল ৯৫টি। এছাড়া বার্সেলোনা ও টটেনহ্যাম দুই দলের হয়ে একশর বেশি ম্যাচ খেলেছেন। বার্সেলোনার হয়ে ১০৩টি আর স্পার্সদের হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের জার্সিতে ৮০ ম্যাচে করেছেন ৪৮ গোল।  চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী কে হবে সেই বিশ্লেষণ করতে গিয়ে জানালেন লিভারপুলের কথা। অভিজ্ঞতার কারণেই টটেনহ্যামের চেয়ে লিভারপুল এগিয়ে থাকবে বলে জানান তিনি, ‘পুরোপুরিভাবে, দলের শক্তি বিবেচনা করলে অবশ্যই লিভারপুল এগিয়ে। তাদের অভিজ্ঞতা, তারকা ফুটবলার টটেনহ্যামের চেয়ে বেশি।

এছাড়া প্রিমিয়ার লিগে স্পার্সদের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করেছে তারা। তাই ফাইনালে দুই দলের তুলনায় অল রেডদের সম্ভাবনাই বেশি।’ তবে ফুটবলকে আমরা যেভাবে চিনি তাতে ম্যাচে যেকোনো কিছু হতে পারে। এজন্যই এ খেলাটি এতটা স্পেশাল।’