ইংল্যান্ডের উত্তাপের জন্য তৈরি স্মিথ-ওয়ার্নার

ক্রিকেটের শুরু থেকেই অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের একটা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ আছে। ‘অ্যাশেজ’ দুই প্রতিপক্ষের জন্য ক্রিকেটের চেয়েও বেশি কিছু। এর মধ্যে প্রতিপক্ষের কোনো ব্যর্থতা অন্য দলের জন্য বড় খবর হওয়ার বিষয়টি আছে। গত বছর স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বল ট্যাম্পারিং কা- ফলাও করে প্রচার করেছিল ইংলিশ সংবাদমাধ্যম। সেই কা-ের মূল দুই খলনায়ক স্মিথ ও ওয়ার্নার এখন অস্ট্রেলিয়া দলে। আসন্ন বিশ্বকাপের সময় ইংলিশ মিডিয়া থেকে শুরু করে গ্যালারির সমর্থকরা ওত পেতে আছে তাদের ‘খোঁচা’ দেওয়ার জন্য। বলা যায় স্মিথ-ওয়ার্নারের জন্য বিশ্বকাপ উত্তপ্ত পরিস্থিতি নিয়ে অপেক্ষায় আছে। তবে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার জানালেন, ইংল্যান্ডের উত্তাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত তারা দুজন।

ইংল্যান্ডে পৌঁছে শনিবার প্রথম অনুশীলন পর্ব সেরেছে অস্ট্রেলিয়া। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন ল্যাঙ্গার। পুরোটা সময়জুড়েই ছিল স্মিথ-ওয়ার্নার প্রসঙ্গ। তাদের পাশে দাঁড়িয়ে অজি কোচ জানান, সমর্থকদের সামলানো তাদের হাতে না। পাশাপাশি ইংলিশ সমর্থকদের দুই অজি ক্রিকেটারের সঙ্গে ভালো আচরণ করার আবেদন জানিয়েছেন ল্যাঙ্গার, ‘সমর্থকদের সামলানো যায় না। এটা কোনো দলই পারে না। আমরাও পারব না। বুঝতে পারছি মাঠে তাদের জন্য কী অপেক্ষা করছে। তবে বল ট্যাম্পারিং সময়ের চেয়ে বেশি উত্তাপ বা চাপ হতে পারে। ওই সময়ে ছেলেরা যে অবস্থার মধ্য দিয়ে এসেছে সেটা তাদের জীবনের কালো অধ্যায়। তাই এক বছর পর মাঠে যাই হবে সেটা তারা সয়ে নিতে পারবে। তাছাড়া আমরা সবসময়ই ইংল্যান্ডে কঠিন পরিস্থিতি সামলে এসেছি। আমাদের অভ্যাস হয়ে গেছে।’