নার্স ধর্ষণ ও হত্যা বিচার দাবিতে রংপুরে মানববন্ধন

ঢাকার ইবনে সিনা  হাসপাতালের নার্স শাহিনুর আক্তার তানিয়ার ধর্ষণ ও হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রংপুর প্রেস ক্লাব চত্বরে সকালে এ কর্মসূচি হয়।

নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার সদস্য আলো বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, সদস্য শাপলা রায়, স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি ফোরকান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স মোছা. আমিনা খাতুন, নার্সিং অফিসার সাহিদুর রহমান সাজু, স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি তারেক ইসলাম, সদস্য সালমা আক্তার প্রমুখ।