কৃষক নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

কৃষক নেতা মো. হারুন ভাণ্ডারির বিরুদ্ধে করা সাইবার ক্রাইম আইনের মামলা মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে কৃষক ফেডারেশন। গতকাল রবিবার সকালে বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
কৃষক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি হারুন ভাণ্ডারির সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. হালিম মোহরি, প্রচার সম্পাদক মো. ইউসুফ আকন, সাংগঠনিক সম্পাদক এনায়েত, কৃষাণী সভার বরিশাল জেলা সভানেত্রী রেহানা বেগম মিতু, সাধারণ সম্পাদিক রেনু বেগম, প্রচার সম্পাদিক হীরা বেগম, সাংগঠনিক সম্পাদিক মণি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভূমিদস্যু বদরুল আলম ও জায়েদ ইকবালের ইন্ধনে মিথ্যা তথ্যের ভিত্তিতে এই মামলা।’ হারুন ভা-ারিসহ সংগঠনের সবার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।