মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। আয় ও ব্যস্ততা বাড়বে। আত্মীয়র জন্য কিছুটা অতৃপ্তি বাড়বে। স্নায়ু ও যৌন ব্যাধি যোগ আছে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
লেখকদের জন্য দিনটি শুভ। শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় ভালো ফল আশা করা যায়। প্রতিপক্ষ নীরব থাকবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
রাজনীতিবিদদের আইনি বিষয়ে কাজ বিপক্ষে অথবা দেরিতে কাজ করবে। সংসারের শান্তি চলে যেতে পারে। সতর্কতার সঙ্গে এগিয়ে যান।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
স্ত্রীর নেতৃত্বের জন্য সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। মনে অতৃপ্তি ও দেহে অলসতা দেখা দেবে। ব্যয় বাড়বে।
মিথুন : ২১ মে-২০ জুন
গায়ের জোরে কাজ করার প্রবণতা আসবে; ঠা-া মাথায় কাজ করুন। পাওনা টাকা আংশিক আদায় হতে পারে। ওষুধ ও সুতা জাতীয় ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। কাজের ফল শুভ; তাই সঞ্চয় বাড়বে। স্নায়ু দুর্বলতা তথা অলসতা দেখা দেবে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
ওষুধ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসা লাভজনক হবে। বন্ধুরা কাজে উৎসাহ দেবে। সম্পদ বৃদ্ধির যোগ আছে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
ঠিকাদার বা নির্মাণকাজে অগ্রগতি ও লাভবান হবেন। আত্মীয়রা কাজে সহযোগিতা করবে। সংসারে শান্তির বাতাস বইবে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
নতুন ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ হতে পারে। শত্রুরা তৎপর আছে; সতর্ক হয়ে কাজ করুন। শারীরিক পীড়ার যোগ আছে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
বৈদেশিক ব্যবসায় চুক্তিপত্র পাকা হতে পারে। নগদ অর্থ কম থ াকলেও ব্যবসায় বিনিয়োগ হবে। বন্ধুরা সাহায্য করবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
বিদেশ ভ্রমণের ভিসা ও টিকিট পাওয়া সহজ হবে। সম্পদ বাড়বে। বাসস্থানে আনন্দ যোগ আছে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কাজের গতি মন্দা হলেও সংসারে আনন্দ যোগ আছে। শিক্ষার্থীরা বিদেশে শিক্ষার ছাড়পত্র পাবে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন