হায়দরাবাদে বেড়ে ওঠা এই বলিউড নায়িকার নাম শ্রেয়া ধন্বন্তরি। তবে বাবার কাজের সূত্রে ছোটবেলা কেটেছে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে।
বর্তমানে দিল্লিতে থাকে শ্রেয়ার পরিবার। আরবি ভাষায় উৎসাহ রয়েছে তার। হাতে রয়েছে সেই ভাষারই ট্যাটু। কী লেখা রয়েছে তাতে? বলতে চান না তিনি।
পড়াশোনায় বরবারই মেধাবী ছিলেন, সেখান থেকেই আচমকা বিনোদন জগতে প্রবেশ করেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন শ্রেয়া। ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষেই মডেলিং শুরু করেন। মিস ইন্ডিয়াতে ডাক পান তখন।
ছোট থেকেই মঞ্চে অভিনয় করতেন তিনি। দক্ষতা রয়েছে ভরতনাট্যম, কুচিপুড়ি মতো শাস্ত্রীয় নৃত্যেও। টেলিভিশনের একাধিক বিজ্ঞাপনী ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাকে। লেডিস রুম, দ্য ফ্যামিলি ম্যান, দ্য রিইউনিয়ন ওয়েব সিরিজগুলোতে অভিনয় করেছেন তিনি।
শ্রেয়া নায়িকা নাকি লম্বা রেসের ঘোড়া। বাণিজ্যিক ও সমান্তরাল দুই ধারার ছবিতে বহুদিন টিকে থাকতেই এসেছেন বলা হচ্ছে।
কলকাতার পরিচালক সৌমিক সেনের ছবিতে কাজ করেছেন তিনি। জোশ, স্নেহগীতম নামের দুটি ছবিতে কাজও করেন সেই সময়।
ইমরান হাশমির সঙ্গে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবিতে তার চুমুর দৃশ্য নিয়ে বিতর্কও হয়েছিল। কিন্তু চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই বলে জানান শ্রেয়া।