যে কারণে বুথ ফেরত জরিপের ফলাফল মানতে পারছেন না শশী থারুর

লোকসভা নির্বাচনের প্রায় সব বুথ ফেরত জরিপ বলে ভুল বলে দাবি করলেন কংগ্রেস নেতা শশী থারুর। 

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটকে জরিপে তিনশ’র বেশি আসন দেওয়া হয়েছে, যা কিছুতেই মানতে পারছেন না তিনি।

জি নিউজ জানায়, কমপক্ষে আটটি বুথ ফেরত জরিপে এগিয়ে এনডিএ। সেখানে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ও অন্যরা শত চেষ্টা করলেও নরেন্দ্র মোদির আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা ঠেকাতে পারছে না।

কিন্তু এসব বুথ ফেরত জরিপকে মিথ্যা দাবি করে শশী থারুর বলেন, “গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ৫৬টি বিভিন্ন জরিপ ইঙ্গিত ভুল প্রমাণিত হয়েছে। আমি মনে করি, বুথ ফেরত এ সব জরিপ মিথ্যে। অধিকাংশ মানুষ জরিপকারীদের সামনে সরকারের সমালোচনা করতে ভয় পান। ২৩ মে-ই জানা যাবে জনগণের রায়।”

উল্লেখ্য, রবিবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হয়। লিবারেল পার্টির জোটই ফের ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিরুদ্ধে যে সব সমীক্ষা বেরিয়েছিল তা ভুল বলে প্রমাণিত হয়।