গৃহবধূ রুবি খাতুন ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী ক্যানসার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর খামারপাড়া গ্রামের বাসিন্দা এ নারীর স্বামী আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, রুবি হেমাটোলজি বিভাগের ডা. ময়নুল ইসলাম ও মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে আছেন। চিকিৎসক বলেছেন, রুবিকে ৫০টি কেমো ও কয়েকটি রেডিওথেরাপি দিলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন। এই মুহূর্তে তার চিকিৎসা বাবদ প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন, যা দরিদ্র ওই পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে রুবির পরিবার।
সহায়তা পাঠানোর ঠিকানা : মো. আবুল কালাম আজাদ, হিসাব নম্বর : ১৬৩৬১১১০০১১৯৮৭৩, উত্তরা ব্যাংক, বিকেএসপি শাখা। বিকাশ নম্বর : ০১৭৫৫২০৩৭০০।