কোথায় আছেন সালমানের ‘তেরে নাম’ সিনেমার নায়িকা?

সুপারহিট বলিউড সিনেমা ‘তেরে নাম’ মুক্তি পায় ২০০৩ সালে। এ সিনেমায় সালমান খানের লুক ও ট্র্যাজিক প্রেমের গল্প যেমন দর্শকের মন ছুঁয়ে যায়। পাশাপাশি বলিউড ভক্তরা মুগ্ধ হন নায়িকা ভূমিকা চাওলার নিষ্পাপ সৌন্দর্যে।

‘তেরে নাম’ ছিল ভূমিকার প্রথম হিন্দি ছবি। নায়িকার অভিনয় জীবন শুরু হয় দক্ষিণী ছবি দিয়ে। বলিউডে প্রায় দেখা না গেলেও এখনো তিনি সেখানকার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

তাকে খুব বেশি হিন্দি ছবিতে দেখা যায়নি। কারণ বেশির ভাগ সময়েই ভূমিকা ব্যস্ত থেকেছেন তামিল, মালায়ালাম, কন্নড় অথবা তেলুগু ছবি দিয়ে।

অনেক দিন পর তাকে দেখা যায় বলিউডের বায়োপিক ‘এম এস ধোনি: আনটোল্ড স্টোডি’ সিনেমায়। সুখবর হলো, তাকে ফের দেখা যাবে হিন্দি ছবিতে।

৩১ মে মুক্তি পেতে চলেছে প্রভু দেবা ও তামান্না ভাটিয়া অভিনীত হরর থ্রিলার ‘খামোশি’। ওই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে-রয়েছেন ভূমিকা।

ভূমিকার ফিল্মি ক্যারিয়ারে রয়েছে বেশ অনেকগুলো ভাষার ছবি। ভোজপুরি ও পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে বরাবরই ঝোঁক ছিল দক্ষিণে। সেখানে তার সাফল্যও অনেক বেশি।

২০০৭ সালে দীর্ঘদিনের যোগ প্রশিক্ষক ভরত ঠাকুরকে বিয়ে করেন ভূমিকা। ২০১৪ সালে ছেলের মা হন তিনি। তবে অভিনয় ছাড়েননি। কিছুদিনের মধ্যেই ক্যামেরার সামনে ফেরেন।

সম্প্রতি ‘তেরে নাম’ সিনেমার প্রযোজক সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে এতে সালমান বা ভূমিকা কেউই থাকছেন না। একদম নতুন মুখ দেখা যাবে ‘তেরে নাম টু’তে।