দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বেসরকারি খাতের অনেক দুর্নীতি রয়েছে। এসব দুর্নীতি দমন সরাসরি দুদকের আওতায় নেই। তবে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে বেসরকারি খাতে দুর্নীতি করা হলে তখন দুদকের হস্তক্ষেপের আইনি সুযোগ সৃষ্টি হয় এবং দুদক তার দায়িত্ব পালন করে।
গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও নরওয়ের প্রতিষ্ঠান সিএমআইয়ের সিনিয়র গবেষক ইনগু অ্যামানডেন্স ইকবাল মাহমুদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের স্বাস্থ্য, শিক্ষা ও বেসরকারি খাতের দুর্নীতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) ভূমিকা নিয়ে এ বৈঠক হয়।
বৈঠকে দুদক চেয়ারম্যান বলেন, ‘সার্বিকভাবে টিআইবি ভালো কাজ করছে। তারা তাদের গবেষণার মাধ্যমে দুর্নীতির উৎস শনাক্তকরণসহ তা নিরসনে কিছু কাজ করছে।’