রেলের অনলাইন টিকিটিং সার্ভার রুমে দুদকের অভিযান

অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ পেয়ে কমলাপুর রেল স্টেশনের অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভার রুমে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম।

বুধবার সকাল ১০টার দিকে দুদকে তিন সদস্যের একটি টিম কমলাপুরে যান।

এ টিমের লিডার হিসেবে ছিলেন দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেন।

তারা অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

দুদকের উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম বলেন, “আমরা টিকিট সংগ্রহকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে এসেছি। এখানে অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তারা বলেছেন, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। সার্ভার ডেভেলপমেন্টের কাজ চলছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তাদের বলেছি, যেন কোনো কালোবাজারি না হয়, সে দিকে সতর্ক থাকবে। কালোবাজারি হলে পদক্ষেপ নেওয়া হবে।”

মনিরুল ইসলাম আরও বলেন, “আমরা এখানে শুধু অনলাইন টিকিটিং সিস্টেম দেখছি না, সার্বিক দিক দেখছি। সার্বিক দিক বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরে বলা যাবে।”