ঘুমের ঘোরে শিশুকে পানির ট্যাংকে ফেলে দিল মা, লাশ উদ্ধার

ঘুমের ঘোরে ছয় মাসের শিশুকে পানির ট্যাংকে ফেলে দিলেন মা। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ছাদে উঠে নিজের ছেলেকে পানির ট্যাংকে ফেলে দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে মা দীপিকা গুজ্জর। পরে পানির ট্যাংক থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে বোরখেদা থানা পুলিশ। 

দীপিকার স্বামী সীতারাম গুজ্জর একটি সরকারি স্কুলের শিক্ষক। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

পুলিশকে দীপিকা জানান, ঘুম ভেঙে ছেলেকে নিয়ে ছাদে উঠে তাকে পানিতে ফেলে দেয় সে। তারপর আবার ঘুমিয়ে পড়ে। পুরো ঘটনাই সে ঘুমের ঘোরে ঘটায় বলে দাবি করেছে।

দীপিকার কোনো রকম মানসিক সমস্যা রয়েছে কিনা, এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।