ইন্দোনেশিয়ায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৬

ইন্দোনেশিয়ায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০০ জন।

বিবিসি জানায়, নির্বাচনে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে বিজয়ী ঘোষণার পর ইন্দোনেশিয়ায় বিক্ষোভ শুরু করে পরাজিত প্রার্থী জেনারেল প্রাবোওর অনুসারীরা।

নির্বাচনের কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে জানিয়ে বুধবার এ বিক্ষোভে বাধা দেয় পুলিশ। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সৃষ্টি হলে পুলিশের গুলিতে ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

তবে বিক্ষোভে গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে পুলিশ। নিহতের ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানায় দেশটির পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান।

মঙ্গলবার ফলাফল ঘোষণার আগ থেকে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন আন্দোলন গড়ে তোলার হুমকি দেন জেনারেল প্রাবোও। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী জাকার্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ হাজার সদস্য মোতায়েন  করা হয়।