পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ৩৭ বছর বসয়ী এ কর্মকর্তা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, ১৯৮২ সালে চাঁদপুরে জন্ম নেওয়া জসিম উদ্দিন ২৯তম বিসিএসে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে এসবিতে যোগদান করেন এই কর্মকর্তা।