মধুপুরে শতবর্ষী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে সোহেল (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বৃদ্ধার ছেলে দুদু মিয়া বাদী (৭৪) হয়ে মধুপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

গত সোমবার দুপুরে উপজেলার বনাঞ্চলের ফুলবাগচালা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বয়সের ভারে ন্যুজ অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। তোতা খাঁর বখাটে ছেলে সোহেল রোজারত ওই বৃদ্ধাকে মুখ বেঁধে ধর্ষণ করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল বলেন, “এ ঘটনায় বুধবার সন্ধ্যায় মামলায় হওয়ার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

ভুক্তভোগী বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান মধুপুর থানার ওসি মো. তারিক কামাল।