‘গেম অব থ্রোনস’-এর শেষ সিজন নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও বেশির ভাগ দর্শককে খুশি করতে পারেনি। ভারতীয় ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলি’র পরিচালক এসএস রাজমৌলিও জানালেন, সিজন এইট তাকে হতাশ করেছে।
তবে সিরিজের চরিত্র নির্মাণ ও দর্শকের আবেগ নিয়ে চিত্রনাট্যের খেলার পছন্দ করেছেন তিনি।
এক টুইটে তিনি এ কথা জানান। রাজামৌলির মতে, দশ বছর ধরে এই সিরিজের গল্প দর্শকদের আবেগের উত্থান-পতন ঘটিয়েছে। যেভাবে এত বছর ধরে গল্প বলে গেছে তা অনুকরণ করা সত্যিই কঠিন। মৃত বা জীবিত প্রতিটি চরিত্রই স্মৃতিতে গভীরভাবে থেকে যাবে।
আরও বলেন, সিজন এইচ ‘হতাশাজনক’ ছিল। কিন্তু এটা শুরুতেই বোঝা গেছে।
জর্জ আর আর মার্টিনের উপন্যাস অবলম্বনে ‘গেম অব থ্রোনস’ নির্মাণ করেছেন ডেভিড বেনিওফ ও ডি বি ওয়েস। যার শেষ পর্ব প্রচার হয়েছে রোববার রাতে।
২০১৭ সালে মুক্তি পায় রাজামৌলি সর্বশেষ সিনেমা ‘বাহুবলি টু’। পরের ছবি ‘আরআরআর’ মুক্তি পাবে ২০২০ সালে। অভিনয় করছেন এনটি রামা রাও জুনিয়র, রামচরণ ও আলিয়া ভাট।