ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
নবজাতকের আনুমানিক বয়স একদিন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার এস আই (উপ-পরিদর্শক) গোলাম রসূল দেশ রূপান্তরকে বলেন, সকালে খবর পেয়ে ঢাবির জগন্নাথ হল সংলগ্ন ফুটপাতে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার ধারণা- কেউ মৃত অবস্থায় এখানে ফেলে গেছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।