দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডাকলেন মির্জা ফখরুল

থাইল্যান্ডে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা ১১টায় তিনি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।  

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ফেরেন তিনি। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

১৫ মে চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন। বিএনপি মহাসচিব হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির জটিলতায় ভুগছেন।

শুক্রবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে দলের বক্তব্য তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।