মোদিতে আশা কোহলি-টেন্ডুলকারের

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি।

ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির জয়ের পর কোহলি টুইটারে লিখেছেন, ‘নরেন্দ্র মোদিজি, অভিনন্দন। আমরা বিশ্বাস করি আপনার দূরদর্শী চিন্তাভাবনায় ভারত আরও উন্নতির শিখরে পৌঁছাবে।’ 

কোহলি একা নন, মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।

টুইট বার্তায় টেন্ডুলকার বলেছেন, ‘লোকসভা নির্বাচন জেতায় নরেন্দ্র মোদিজি ও বিজেপিকে আমার হৃদয় নিংড়ানো অভিনন্দন। আপনার হাত ধরে জাতি আরও উজ্জ্বল ও শক্তিশালী নতুন ভারত গড়ে তুলবে।’

টেন্ডুলকারের এমন বার্তা পেয়ে ভারতের প্রধানমন্ত্রীও চুপ থাকতে পারেননি। 

পাল্টা টুইটে বলেছেন, ‘শুভকামনার জন্য ধন্যবাদ, শচীন টেন্ডুলকার। গত পাঁচ বছরে অনেক কাজ করা হয়েছে এবং দেশের পরিবর্তন আনার জন্য আরও অনেক কিছু করা বাকি। সর্বোচ্চ পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ জাতির সেবা করব আমরা।’