তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে।

সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার এসএম হাসান শাফায়াত, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমাদের সময় ডটকমের মো. আল-আমিন মাসুদ।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীর একটি রেস্টুরেন্টে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য।

এ সময় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি  ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফ উপস্থিতি ছিলেন।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি শামিম হোসেন শিশির (২৪ লাইভ নিউজ পেপার ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক রাফিয়া আহমেদ (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মো. আবু নাসের (বাংলা নবকন্ঠ), দপ্তর সম্পাদক আহমেদ ফেরদাউস খান (আমার সংবাদ), প্রচার সম্পাদক ফখরুল ইসলাম ফাহিম (এশিয়ান টিভি), প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক আল ইমরান (টাইম নিউজ বিডি ডটনেট), শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহবুব হাসান রিপন (প্রথম প্রহর ডটকম), আপ্যায়ন সম্পাদক জে আরিফ (ভোরের ডাক) এবং কার্যনিবাহী সদস্য রাশেদ মামুন (ডেইলি বাংলাদেশ), তাওসিফ মাইমুন (দৈনিক সংবাদচর্চা), ও মো. রিদয় আলম (বিডি ২৪ লাইভ ডটকম )।