বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু ভোটের ফলাফলে রীতিমতো গালে একটা জোরালো চড়ই খেয়েছেন এই অভিনেতা। নির্দলীয় প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রকাশ। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি।
এক টুইটে প্রকাশ লিখেছেন, ‘আমার গালে একটা জোরালো চড়। আর হেনস্তা, অপমান আমার পথে আসতে চলেছে। কিন্তু আমি নিজের অবস্থানে অনড়। ধর্মনিরপেক্ষ ভারতের জন্য আমার লড়াই চলবে। সামনে একটা কঠিন যাত্রা, সবে শুরু হচ্ছে। এই যাত্রায় যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
এদিকে রবিবার এক্সিট পোলের ফল দেখে তা খারিজ করে দিয়েছিলেন প্রকাশ। মানুষ বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করবে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু তার ধারণা ভুল ছিল। তিনি নির্বাচনে হের যান। এমনকি অনেকটা পিছিয়ে পড়েছেন জানতে পেরে এদিন গণনা কেন্দ্র ছেড়েও চলে যান প্রকাশ।