অনলাইন শপিংয়ের যাবতীয় তথ্যে গুগলের নজর

গুগলের ছত্রচ্ছায়ায় সব সাইট। যে কারণে গুগলের নখদর্পণে আপনার শপিং হিস্ট্রি। জিনিস পছন্দ থেকে কেনার পর বিলের অ্যামাউন্ট, সবকিছু সরাসরি টুকে রাখছে গুগল। তাই অনলাইনে কোথা থেকে কী কিনছেন, কতবার কিনছেন, কোন বিষয়ে আপনার পছন্দ রয়েছে তার সব তথ্য জমা হচ্ছে গুগলের খাতায়।

গুগলে সার্চ না করে, কোনো অনলাইন ই-কমার্স সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি থেকে কিনলেও গুগল নিজের কাছে রেখে দিচ্ছে আপনার কেনাকাটার তালিকা। কারণ, বিলের অনলাইন রিসিপ্ট পৌঁছে যাচ্ছে আপনার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে।

সিএনএনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুগলের কাছে ‘পারচেস’ নামক তালিকায় ২০১২ সাল থেকে সব কেনাবেচার ইতিহাস রয়েছে।

যঃঃঢ়ং://সুধপপড়ঁহঃ.মড়ড়মষব.পড়স/ঢ়ঁৎপযধংবং এই লিংকে ক্লিক করলে দেখতে পারবেন, এত দিন আপনি অনলাইনের মাধ্যমে যা যা কিনেছেন, তার তালিকা সাজিয়ে রেখেছে গুগল।

এদিকে গুগলের মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকের সুবিধার জন্যই বানানো হয়েছে এই ট্র্যাক লিস্ট। যাতে তারা খুব সহজেই মনে করতে পারেন, কী কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন, বুকিং এবং কোথায় কোথায় সাবসক্রিপশন করেছেন।

তিনি আরও বলেন, গুগলের খাতায় যদি আপনি আপনার গোপন তথ্য না রাখতে চান, রয়েছে ডিলিট অপশন।

গুগল কখনোই বিজ্ঞাপনের জন্য সেই তথ্য বিক্রি করে না। লিংকে ক্লিক করার পরই যার অনুমোদন চোখে পড়বে। গুগলের খাতা থেকে মুছে ফেলতে পারবেন।

তবে ডিলিট করার অপশন কিন্তু সহজ নয়। এত দিন ধরে যা যা কিনেছেন, সেসব পেজে ঢুকে ‘Remove Purchase’ অপশনে ক্লিক করে, ‘To remove this purchase, delete the email’ ক্লিক করতে হবে।