বন্ধ হচ্ছে ইন্সটাগ্রাম ডিরেক্ট অ্যাপ

এবার থেকে সরাসরি ইন্সটাগ্রাম অ্যাপ্লিকেশনে খুলবে ইন্সটা মেসেজের এই অ্যাপ। স্ন্যাপচ্যাটের মতো এবার নতুন নতুন ফিল্টারের সমারোহে সেজে উঠছে ইন্সটাগ্রামের ক্যামেরা। বন্ধ হতে চলেছ ইন্সটাগ্রামের স্ট্যান্ড-অ্যালোন অ্যাপলিকেশন ‘ডিরেক্ট অ্যাপ’। ২০১৭ সালে বিশে^র ৬টি দেশে এই অ্যাপটির পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। টেকমহলের দাবি ছিল, স্ন্যাপচ্যাটের সঙ্গে পাল্লা দিতেই ইন্সটাগ্রামের এই প্রয়াস।

সামাজিক মাধ্যমের টেক বিশেষজ্ঞ ম্যাট নাভারা একটি স্ক্রিনশট পোস্ট করেন টুইটারে, যেখানে দেখা যাচ্ছে ডিরেক্ট অ্যাপে লেখা রয়েছে, ‘এখন থেকে আর সাপোর্ট করবে না।’

আগামী মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ইন্সটাগ্রাম ডিরেক্ট অ্যাপ্লিকেশন। এবার থেকে সরাসরি ইন্সটাগ্রাম অ্যাপ্লিকেশনে খুলবে ইন্সটা মেসেজের এই অ্যাপ। বর্তমানে ডিরেক্ট অ্যাপ ব্যবহারকারীরা এই অ্যাপটি খুললে একটি মেসেজ ভেসে উঠছে যেখানে বলা হচ্ছে, ‘আগামী মাস থেকে আর ব্যবহার করা যাবে না ডিরেক্ট অ্যাপ। ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন নেই, মেসেজের সব কনভারসেশন সরাসরি চলে যাবে ইন্সটগ্রামের অ্যাপটিতে।’

স্ন্যাপচ্যাটের সঙ্গে সামঞ্জস্য রেখেই ইন্সটাগ্রাম ডিরেক্ট অ্যাপটির ক্যামেরায় ছিল বিভিন্ন ধরনের ফিল্টার। স্ন্যাপচ্যাটের সঙ্গে টেকদুনিয়ায় পাল্লা দিতেই ইন্সটাগ্রামের ডিরেক্ট অ্যাপকে ট্রায়াল রানে বাজারে এনেছিল সংস্থাটি। স্ন্যাপচ্যাটের সঙ্গে ফিচারে বহু সাদৃশ্যও ছিল, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল ‘স্টোরিস’ ফিচারটি।

ইন্সটাগ্রামের এই ডিরেক্ট অ্যাপটিকে লঞ্চ করা হয়েছিল চিলি, ইসরায়েল, ইতালি, পর্তুগাল, তুরস্ক ও উরুগুয়েতে।

এই মাসের শুরুর দিকে ফেইসবুকে এফ-এইট ডেভেলপারদের যে সম্মেলন হয়েছিল, সেখানে প্রাইভেসি পরিবর্তনের কথা ঘোষণা করে ফেইসবুক। ইন্সটাগ্রামেও কিছু পরিবর্তন আনা হয়, যেখানে অ্যাপ বন্ধ না করেই ডাউনলোড করা যাবে বিভিন্ন স্টিকার, থাকবে ক্রিয়েট মোড।

এ ছাড়া ইন্সটাগ্রামে থাকবে ‘ডোনেশন স্টিকার’ যার মাধ্যমে ফান্ড রাইজিং করা যাবে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই দেওয়া হবে নন-প্রফিট সংস্থাকে। এই নবতম সংযোজন ‘ক্রিয়েট মোডের’ মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ধরনের ফোটো এবং ভিডিও ব্যবহার না করেই ক্রিয়েটিভ এফেক্টস এবং ইন্টের‌্যাক্টিভ স্টিকারের মাধ্যমে নিজেদের স্টোরি তৈরি করতে পারবেন।