আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
বাণিজ্যে নতুন চুক্তিপত্র হবে। আত্মীয়র জন্য অতৃপ্তি বাড়তে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
মা ও বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। বিদেশি মেশিন ও তরল পদার্থের ব্যবসা ভালো হবে। প্রতিপক্ষ দমনে থাকবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। স্নায়ু দুর্বলতা ও রক্তচাপ বাড়বে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
স্বাস্থ্যবিধি না মানলে অস্ত্রোপচার হতে পারে। মনে অতৃপ্তি বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। কর্কট : ২১ জুন-২০ জুলাই কালোবাজারি ব্যবসায় লাভ হবে। দূরের যাত্রা বিপজ্জনক। কাজে আনন্দ পাওয়া যাবে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
রাজনৈতিক কর্মকাণ্ডে চাকরিতে অশান্তি বাড়তে পারে। সংসারে ব্যয় বাড়বে। চাপ প্রয়োগ করলে পাওনা অর্থ আদায় হবে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। অর্থ ভাগ্য ভালো নয়।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
প্রতিপক্ষ গোপনে ক্ষতি করার পরিকল্পনা করবে। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব থাকলেও আয় বাড়বে। আংশিক ঋণ লাভের সম্ভাবনা আছে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
বিদেশিদের দেশে ফেরার সম্ভাবনা আছে। অনাদায়ী টাকা আদায় হওয়ার পরিবেশ আসবে। যানবাহনে সতর্কতা অবলম্বন করুন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
চাকরির ক্ষেত্রে এখনই উন্নতি হবে না। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে ও ব্যয় বাড়বে। নৌ-ভ্রমণে দুর্ঘটনা যোগ।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
চাকরিক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিলেও বিশৃঙ্খলায় যোগ দেবেন না। বন্ধুর সহযোগিতায় সমস্যার সমাধান হবে। আয় বাড়বে।