মাত্র ছমাস ডেটিং এর পরই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। বিয়ের পরও প্রতিদিন নানারকম খুনসুটিতে মাতছেন তারা। যদিও তাদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তারা হলেন প্রিয়াংকা চোপড়া-নিক জোনাস।
ডিসেম্বরেই ঘটা করে জোধপুর প্যালেসে বিয়ে হয় তাদের। এরপর বেশ কয়েকটা রিসেপশন। তারপর থেকেই তাদের মধুচন্দ্রিমাকাল চলছে। আজ এখানে তো কাল ওখানে। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেখান থেকেও বেশকিছু আদরমাখা ছবি শেয়ার করেন তারা।
রবিবার তাদের ডেটিং এর একবছর পূর্ণ হল। আর সেই প্রেমদিবসে ইন্সটাগ্রামে বউয়ের উদ্দেশ্যে খুব সুন্দর একটি বার্তা দিলেন নিক।
নিক তার পোস্টে লেখেন, ‘আজ থেকে একবছর আগে এমার এক কমন বন্ধুদের দ্রুপে তোমার সঙ্গে আলাপ। তারপর এই প্রথম কোনও মেয়ে আমার বেস্টফ্রেন্ড হল। আর এখন সে আমার আত্মবিশ্বাস, আমার মুজ, আমার সুন্দরী বউ। তোমার হাসি আমার অনুপ্রেরণা। এভাবেই তোমারে সারাজীবন হাসিখুশি দেখতে চাই। তোমার স্বামী হিসেবে আমি গর্বিত’।
সেই সঙ্গে শেয়ার করেছেন তাদের সুন্দর মুহূর্তের একটি ছবি।
সূত্র: ইন্ডিয়ান টাইমস