অসহায় ও অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সর্বস্তরের শিল্পীদেরও উৎসবে উপহার দিয়ে থাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এরই ধারাবাহিকতায় এবারও শিল্পীদের মাঝে বোনাস ও উপহার দেওয়ার কার্যক্রম শুরু করেছে শিল্পী সমিতি।
২৭ মে দুপুর ১২টা থেকে এই কার্যক্রম শুরু করেছে সমিতি। ৩০০ জুনিয়র বা সহকারী শিল্পীকে উপহার ও বোনাস প্রদান করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘জুনিয়র শিল্পীদের আমরা ঈদ বোনাস ও উপহার দিলাম। আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। আর এ কাজে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই অভিনেত্রী নিপুণের প্রতি।’