শিল্পাচার্যের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৬ সালের ২৮ মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ক্যাম্পাসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা, মা জয়নাবুন্নেছা গৃহিণী। নয় ভাইবোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়।

জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্পবিষয়ক শিক্ষার প্রসারের জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষের দুর্দশা, কষ্ট ও সংগ্রামই ছিল জয়নুল আবেদিনের চিত্রকর্মের প্রধান উপজীব্য। এঁকেছেন ১৯৪৩ সালের ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘নবান্ন’, ১৯৭০ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লাখো উপকূলবাসীর মৃত্যুতে ‘মনপুরা’র মতো হৃদয়স্পর্শী চিত্র।

১৯৫৭ সালে নৌকা, ১৯৫৯ সালে সংগ্রাম, ১৯৬৯ সালে নবান্ন, ১৯৭০ সালে মনপুরা, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা, সাঁওতাল রমণী ইত্যাদি।