অভিনয় শিল্পী সংঘের নির্বাচন প্রার্থী তালিকা প্রকাশ

টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের ২০১৯-২১ মেয়াদকালীন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২১ জুন। ওইদিন শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গতকাল সোমবার নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২৯ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। ওইদিন সন্ধ্যায় প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

প্রাথমিক তালিকায় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শহীদুজ্জামান সেলিম ও মিজানুর রহমান। সহসভাপতি আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, ইউজিন ভিনসেন্ট গোমেজ ও তানিয়া আহমেদ। সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম ও আবদুল হান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, এ কে এম আমিনুল হক আমীন, এস এম কামরুল হাসান (রওনক হাসান) ও সুমনা সোমা। সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ। অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আলম, মাঈনউদ্দিন আলম। দপ্তর সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, এস এম আরমান পারভেজ মুরাদ, গোলাম মাহমুদ। অনুষ্ঠান সম্পাদক জিনাত সানু স্বাগতা, মোহাম্মদ সাইফুল ইসলাম (পাভেল ইসলাম), রাশেদ মামুনুর রহমান অপু। আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়, শফিউল আলম বাবু, শহীদ আলমগীর। তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল। কার্যনির্বাহী সদস্য সেলিম মাহবুব, ইকবাল বাবু, রাজিব সালেহীন, জাকিয়া বারী মম, তারেক মাহমুদ, নুরুন নাহার, রেজাউল করিম সরকার, বন্যা মির্জা, নাদিয়া আহমেদ, তানভীর মাসুদ, মাহাদী হাসান পিয়াল, মুনীরা বেগম মেমী, ওয়াসিম হালদার, জাহিদ চৌধুরী, মাহাবুবুর রহমান মোল্লা, সাজ্জাদুর রহমান সনি, মুকুল সিরাজ, শামস সুমন, আবদুর রাজ্জাক, মেরাজুল ইসলাম ও সূচনা শিকদার।

এছাড়া নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অভিনেতা খাইরুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার হিসেবে মাসুম আজিজ ও নাট্যকার বৃন্দাবন দাশ।