ধরা পড়ার ভয়ে ২৪৬ প্যাকেট কোকেন খেয়ে বিমানে মারা গেছেন এক পাচারকারী। উডো এন নামের ওই ব্যক্তি জাপান যাচ্ছিলেন।
বিবিসি জানিয়েছে, মেক্সিকো সিটি থেকে বিমান ওড়ার কিছু সময় পর তিনি কাঁপতে থাকেন। কয়েক সেকেন্ডের মধ্যেই কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে যান। কিছুক্ষণ পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গত সপ্তাহে এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে যায় মেক্সিকোতে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ‘এক জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন’ এমন বার্তা আসে এটিসিতে। তার পরই বিমানটি ফিরিয়ে আনা হয়।
যাত্রীর মৃত্যু হয়ে গেলেও তার কারণ নিয়ে অন্ধকারে ছিলেন চিকিৎসকেরা। অবশেষে ময়নাতদন্তের পর রোববার বিষয়টি পরিষ্কার হয়েছে।
এই তথ্য জানার পর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, কোকেনের প্যাকেট গিলে ফেলছেন ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, কলম্বিয়ার বগোটা থেকে মেক্সিকো এসেছিলেন তিনি।