ঝালকাঠিতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শহরের সুগন্ধা নদীর তীর সংলগ্ন লিচুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে নদীর তীরে ফেলে রেখে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লিচুতলা এলাকায় দুপুরে স্থানীয় লোকজন একটি ব্যাগের ভেতর নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। গতরাতে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকের লাশ নদী তীরে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে সুগন্ধা নদীর তীর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান থানার ওসি।