নিষিদ্ধ ৫২ পণ্যের দুটি বিএসটিআইয়ের পরীক্ষায় উত্তীর্ণ

মানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ৫২টি খাদ্যপণ্যে নিষেধাজ্ঞা দেওয়ার মাস যেতে না যেতেই দুটি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রায়ত্ত মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডুলসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।