সুস্মিতাকে বাথটাবে দেখে প্রেমিক বললেন ‘গর্জিয়াস’

রহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে তারা সম্পর্কের আপডেট জানান ভক্তদের।

সাম্প্রতিক এক ছবিতে দেখা যায় বাথটাবে স্টাইলিশ ভঙ্গিতে বসে রয়েছেন সুস্মিতা। পরনে কালো পোশাক। সেই ছবি ইনস্টাগ্রামে দেখে রহমান বললেন, “গর্জিয়াস।”

আনন্দ বা মন খারাপ- সুস্মিতার সব পরিস্থিতির সঙ্গী রহমান। নায়িকার বয়স এখন ৪২, আর প্রেমিকের ২৭। রহমান পেশায় মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে মুখও দেখিয়েছেন। বলিউডে পা রাখার চেষ্টায় আছেন তিনি।

সুস্মিতা ও রহমানের প্রেম নতুন কোনো বিষয় নয়। তবে নিন্দুকেরা মনে করেন, সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ককে হয়তো সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুদা ও বিক্রম ভাটের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে ‘ম্যায় হু না’ অভিনেত্রী খুব একটা মুখ খোলেন না। তবে রহমানের বিষয়ে তিনি একেবারেই খোলামেলা। নিয়মিত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা যায় তার প্রেমিককে।