গাজীপুর মহানগর যুবলীগ নেতা জুয়েল মন্ডলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার গাজীপুর মেট্রোপলিটন আদালত জুয়েল মন্ডলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
চান্দুরা এলাকার মৃত আব্দুল হাই চেয়ারম্যানের ছেলে স্থানীয় যুবলীগ নেতা রাশেদুজ্জামান মন্ডল ওরফে জুয়েল ম-লকে সোমবার পাঁচ রাউন্ড গুলি ও দুটি বিদেশি পিস্তলসহ তার বাড়ি থেকে আটক করেন র্যাব-১-এর সদস্যরা। তিনি মহানগরের গাছা থানা যুবলীগের সভাপতি হওয়ার জন্য প্রচার চালাচ্ছেন।
র্যাব জানায়, জুয়েল ম-লের নামে জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির নানা অভিযোগ ছাড়াও বিভিন্ন থানায় প্রায় ১০টি মামলা রয়েছে।