করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’র মাধ্যমে মাসখানেক আগে বলিউড অভিষেক হয় অভিনেতার চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের। নবাগত অভিনেত্রী দর্শকদের নজরও কেড়েছেন।
সম্প্রতি বিতর্কের মুখে পড়েছেন এই সেলিব্রিটি কিডস। কয়েকজন স্কুলের বন্ধু সোশ্যাল মিডিয়ায় অনন্যার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অনন্যা দাবি করেন, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ করার জন্যই বিশ্ববিদ্যালয়ের পড়া ছেড়েছেন তিনি।
এর পরপরই বিতর্ক শুরু হয়ে। তবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি অনন্যা।
তার এই মন্তব্যের পর বিতর্ক শুরু হওয়ায় পাশে দাঁড়িয়েছেন বাবা চাঙ্কি। অভিনেতা বলেন, “হ্যাঁ, ও দুটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিল। কিন্তু যায়নি কারণ ছবির অফার পেয়েছিল। আমি মনে করি ও আর বিশ্ববিদ্যালয়ে যাবে না। ও বলিউডেই কাজ করবে।”
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমায় আরও অভিনয় করেছেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।