আমিরাতে সারা রাত কেনাকাটা, ছাড় ৯০ শতাংশ

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি শহরের কিছু শপিংমল ঈদ পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে। মুসলিমদের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে মলগুলোতে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়া ঘোষণা করা হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, শুধুমাত্র পোশাক নয়, সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর এই ছাড়া দেওয়া হবে।

শপিংমল ২৪ ঘণ্টা খোলা রাখার উদ্যোগ নিয়েছে আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। কেনাকাটা এবং পর্যটন গন্তব্য হিসেবে আমিরাতের রাজধানীকে বিশ্বের কাছে তুলে ধরতে তাদের এই প্রয়াস।

ছাড় দেওয়া শপিংমলগুলোর মধ্যে অন্যতম ইয়াস মল। তারা জানিয়েছে, তাদের কাছে যারা কেনাকাটা করতে আসবেন, সবাই করমুক্ত সুবিধা পাবেন।