এটি গতানুগতিক প্রেম ভালোবাসার গল্প নয়: জোভান

ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে একক নাটক ‘ঘ্রানুষ’। নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। রণক ইকরামের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মিষ্টি জোহা, রিসার্ত ও অন্যান্যরা।

নাটকে জোভানকে দেখা যাবে অদ্ভুত একজন মানুষের চরিত্রে। এই মানুষ সারাক্ষণই কেবল ঘ্রাণ নেয়। আর মানুষের ঘ্রাণ শুঁকে তার অতীত-বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় সাফা কবিরের। এগিয়ে যায় নাটকের গল্প। ফ্যাক্টর থ্রি সল্যুশনের পরিবেশনা ও সাউন্ডটেক এর প্রযোজনায় নাটকটি এই ঈদে নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।

নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘এই ঈদে আমি চেষ্টা করেছি বেশ কিছু ভিন্নধর্মী গল্পে কাজ করার। ঘ্রানুষ এ রকমই একটি গল্প। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরের একটি গল্পে কাজ করে ভালো লেগেছে।