আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। আয়ের জন্য নতুন পরিকল্পনা এখনই কার্যকরী হবে না। শরীর সুস্থ থাকবে না।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

স্ত্রীর নামে জমি ক্রয়ে ব্যয় বাড়বে। বৈদেশিক বাণিজ্য শুভ। রোগ ভয় যোগ আছে।

মিথুন : ২১ মে-২০ জুন

কর্মে চাপ নেই। সম্পদ বাড়বে। খুব দ্রুতই পুঁজি বিনিয়োগের পরিবেশ আসবে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আয় থেকে ব্যয় বেশি হবে। আশা পূরণ হবে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

কর্মে চাপ থাকলেও সেরূপ আয় হবে না। দূর দেশ ভ্রমণ লাভজনক হবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

বন্ধুদের সাহায্যে জমিদার হওয়া যোগ আছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। স্ত্রীর সম্পদ বাড়বে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জমি নিয়ে আত্মীয়র সঙ্গে মনোমালিন্য হতে পারে। উপার্জন বাড়বে। প্রতিপক্ষ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

জমি থেকে আয় বাড়বে। জমি-সংক্রান্ত সব অসুবিধা দূর হবে। আয় মোটামুটি ভালোই।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

প্রেমে কৃতকার্য লাভ করলেও পায়ের ব্যথা বাড়বে। শরীরের উচ্চ রক্তচাপ, স্নায়ু ও কিডনি বিষয়ে রোগের প্রকোপ থাকবে। সংসারে দ্বন্দ্ব মিটে যাবে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

কাজের গতি বাধাপ্রাপ্ত হবে। নতুন বন্ধুর আগমন ঘটবে। বান্ধবীর জন্য ব্যয় বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সম্পদ বাড়বে। নতুন বান্ধবীদের আনাগোনা বাড়বে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

পরিবারে নতুন অতিথির আগমন ঘটবে। কাজের চাপ বাড়বে। আয় বাড়বে ও সংসারে আনন্দ বাড়বে।