কংগ্রেসের সংসদীয় দলের নতুন প্রধান সোনিয়া গান্ধী

কংগ্রেসের সংসদীয় দলের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। গত ৫ বছর এই দায়িত্ব সামলেছেন কর্ণাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার তিনি জিততে পারেননি।

শনিবার দলের নব নির্বাচিত সাংসদরা নেতা নির্বাচন করতে বৈঠকে বসেন। সেখানেই চেয়ারপারসন বা প্রধান হিসেবে সোনিয়ার নাম চূড়ান্ত হয়। তিনিই ঠিক করবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে হবেন।

নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় আছে। যে পরিমাণ আসন পেলে বিরোধী দলনেতার পদ পাওয়া যায় তার থেকে কংগ্রেসের তিনটি আসন কম আছে।

সংসদীয় দলের বৈঠকে সোনিয়া কংগ্রেসকে ভোট দেওয়া ১২. ১৩ কোটি ভোটারকে ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে রাহুলকেও ধন্যবাদ জানান তিনি।

নির্বাচনের সময় কংগ্রেস সভাপতি মোদি সরকারের যেভাবে মোকাবিলা করেছেন, যেভাবে সমাজের সব অংশের মানুষের সমস্যা নিয়ে সরব হয়েছেন তা প্রশংসাযোগ্য বলেই মনে করেন সোনিয়া।