যুক্তরাষ্ট্রে ভারতের জিএসপি সুবিধা বাতিল হচ্ছে ৫ জুন

বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে দেওয়া আমেরিকার ‘জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স’ বা জিএসপি সুবিধা বাতিল করার ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ৫ জুন থেকে এটি বাতিল হবে।

ভারতের পক্ষ থেকে আমেরিকার জন্য এমন কোনও নিয়ম নেই বলে এমন সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। এই ব্যবস্থাপনার মধ্যে যে সব দেশ থাকে তারা তাদের দেশ থেকে আমেরিকায় জিনিসপত্র পাঠাতে একটি বিশেষ ধরনের সুবিধা পেয়ে থাকে। এতদিন ভারতও সেই সুবিধা পেত কিন্তু এবার থেকে তা আর পাবে না।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার ট্রাম্প বলেন, আমরা যে ধরনের বাণিজ্যিক সুবিধা ভারতকে দিয়ে থাকি তার সমতুল্য এবং গ্রহণযোগ্য কোনও কিছু দেওয়ার ব্যাপারে পাল্টা আশ্বাস পাইনি। আর তাই ৫ জুন থেকে এই বিশেষ মর্যাদা ভারত পাবে না।