‘ইচ্ছাঘোড়া’ নিয়ে হাজির হলেন অতনু তিয়াস (ভিডিও)

কবি, শিল্পী ও গীতিকার অতনু তিয়াস ঈদে উপলক্ষে নিয়ে এলেন তার নতুন মিউজিক ভিডিও ‘ইচ্ছাঘোড়া’। পরিচালনা করেছেন জহির দীপু, চিত্রগ্রহণ মাসুম আহমেদ সুমন এবং সম্পাদনা করেছেন সৈকত খন্দকার। অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। ‘ইচ্ছাঘোড়া’ গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই, আর সংগীতায়োজন করেছেন রোকন ইমন।

গানটি সম্পর্কে অতনু বলেন, ‘গান আমার আনন্দ, আমি প্রতি মুহূর্তে গান যাপন করি। প্রায় দুই-তিন বছরের একটা দীর্ঘ প্রস্তুতি ছিল ‘ইচ্ছাঘোড়া’ গানটি নিয়ে। ফোক ঘরানার এ গানে সাধ ও সাধ্যের চিরায়ত দ্বন্দ্বকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি শোনার আমন্ত্রণ রইল। আশা করি, ভালো লাগবে।’

উল্লেখ্য, এর আগে তার ইউটিউব চ্যানেলে ‘ও ফুল পাপড়ি মেলো না’, ‘বুড়া বয়সে রিশকা বায়া খাই’সহ আরও বেশ কিছু গান প্রকাশিত হয়েছে। এ ছাড়া অতনু তিয়াসের কথায় ইমন চৌধুরীর কণ্ঠে ‘আমার প্রাণ ধরিয়া মারো টান’ গানটি শ্রোতাদের মধ্যে সাড়া জাগিয়েছে।