ঢাকাসহ দেশের ১৪টি জেলায় রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঝোড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে দেওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে রোববার ভোর থেকে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
অন্যদিকে ঝোড়ো আবহাওয়ার কারণে নৌ চলাচলে বিঘ্নিত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘুরমুখো যাত্রীরা।
বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচলও বন্ধ রয়েছে।